Refund Policy

১. আপনার পেইড অর্ডার আমাদের পক্ষ থেকে ক্যান্সেল হলে অথবা গ্রাহক নিজে অর্ডার ক্যান্সেল করার অনুরোধ করলে, সম্পূর্ণ পরিশোধিত মূল্য রিফান্ড করা হবে।

২. পেইড অর্ডার ডেলিভারি না হলে অথবা ডেলিভারির আগেই পণ্য রিটার্ন হয়ে এলে, সম্পূর্ণ মূল্য রিফান্ড করা হবে। গ্রাহক চাইলে একই অর্ডার নতুন করে পুনরায় ডেলিভারি দেওয়া হবে।

৩. গ্রাহকের ফেরত পাঠানো পণ্য ইনসাফ বুক হাউস কর্তৃপক্ষ যাচাই-বাছাই করার পর রিফান্ড প্রসেস করা হবে।

৪. যদি একই পণ্যের স্টক উপলব্ধ থাকে, তাহলে আগের পণ্যটি পরিবর্তন করে নতুন পণ্য সরবরাহ করা হবে। যদি স্টক না থাকে, সেক্ষেত্রে পণ্যের জন্য পরিশোধিত সম্পূর্ণ অর্থ রিফান্ড করা হবে।

৫. যদি পেমেন্ট মেথড হিসেবে Cash on Delivery (COD) নির্বাচন করা হয় এবং গ্রাহক পণ্যের জন্য কোনো অর্থ পরিশোধ না করে থাকেন, তাহলে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।

৬. অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে অতিরিক্ত অর্থ কেটে নেয়া হলে, যথাযথ প্রমাণ প্রদান সাপেক্ষে অতিরিক্ত অর্থ রিফান্ড করা হবে।

৭. অনলাইন পেমেন্টের সময় গ্রাহক যদি পণ্যের মূল্যের চেয়ে বেশি অর্থ প্রদান করেন, অথবা পেইড অর্ডারের কোনো পণ্য স্টকে না থাকার কারণে অর্ডার থেকে বাদ দেওয়া হয়, তাহলে সেই অতিরিক্ত অর্থ গ্রাহককে রিফান্ড করা হবে।

৮. পেইড অর্ডার Processing অবস্থায় থাকাকালীন যদি কোনো পণ্য সাপ্লায়ার থেকে পাওয়া না যায় বা নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে গ্রাহকের সাথে আলোচনা করে উক্ত পণ্যের মূল্য রিফান্ড করে বাকি পণ্যগুলো পাঠানো হবে। এ ধরনের রিফান্ড সাধারণত ৩–৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে (ইনশাআল্লাহ)।

৯. কোনো ক্যাশব্যাক অফার চলাকালীন যদি অর্ডার ক্যান্সেল করা হয়, সেক্ষেত্রে ইনসাফ বুক হাউস ক্যাশব্যাকের পরিমাণ বাদ দিয়ে বাকি অর্থ রিফান্ড করবে।

১০. রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে পণ্যের ত্রুটি বা সমস্যার প্রমাণসহ জানালে তবেই রিফান্ড প্রযোজ্য হবে। নির্ধারিত সময় পার হওয়ার পর জানালে রিফান্ড গ্রহণযোগ্য হবে না।

১১. রিফান্ড প্রসেস সম্পন্ন হতে সাধারণত ৭–১৫ কার্যদিবস সময় লাগতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড না পেলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন।

১২. রিফান্ড সাধারণত ইন্ডিয়ান পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে করা হয়, যেমনঃ
UPI / Google Pay / PhonePe / Paytm / Bank Transfer