Terms & Condition

ইনসাফ বুক হাউস (Insaf Book House) ব্যবহার করতে হলে অথবা এর মাধ্যমে কোনো তথ্য কিংবা সেবা গ্রহণ করতে হলে নিচে উল্লেখিত শর্তাবলী মেনে নিতে হবে।

এই শর্তাবলীতে, “আপনি”, “ব্যবহারকারী” বলতে সেই সর্বশেষ ব্যবহারকারী/গ্রাহককে বোঝানো হয়েছে যিনি এই ওয়েবসাইট, এর বিষয়বস্তু এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রদত্ত সেবাসমূহ ব্যবহার করেন।
“ওয়েবসাইট”, “ইনসাফ বুক হাউস”, “Insaf Book House”, “আমরা”, “আমাদের” বলতে ওয়েবসাইট এবং/অথবা ইনসাফ বুক হাউস কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে।

আমরা যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, সংযোজন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করি। সংশোধিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে। ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখার মাধ্যমে আপনি সংশোধিত শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন বলে গণ্য হবে।

ওয়েবসাইটটি ইনসাফ বুক হাউস কর্তৃক পরিচালিত।

ইনসাফ বুক হাউস বিভিন্ন ধরনের বই ও পণ্য বিক্রি করে থাকে। ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্য সব সময় ইনসাফ বুক হাউসের নিজস্ব স্টকে নাও থাকতে পারে। আপনার অর্ডারকৃত কোনো পণ্য স্টকে না থাকলে তা প্রকাশক/উৎপাদক/সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করে সরবরাহ করার চেষ্টা করা হবে।
যদি কোনো পণ্য স্টকে এবং প্রকাশক/উৎপাদক/সরবরাহকারীর কাছেও না পাওয়া যায়, সেক্ষেত্রে ইনসাফ বুক হাউস সেই পণ্য সরবরাহ করতে ব্যর্থ হতে পারে।

ইনসাফ বুক হাউস পণ্যের বিবরণ যথাসম্ভব সঠিকভাবে প্রদানের চেষ্টা করে। যেহেতু ইনসাফ বুক হাউস নিজে পণ্য উৎপাদন করে না, তাই পণ্যের বিবরণের জন্য প্রকাশক/উৎপাদক/সরবরাহকারীর তথ্যের উপর নির্ভর করতে হয়।
যদি কোনো পণ্যের প্রকৃত বিবরণ ওয়েবসাইটে প্রদত্ত বিবরণের সাথে মিল না থাকে, সেক্ষেত্রে একমাত্র সমাধান হলো পণ্যটি অব্যবহৃত অবস্থায় ইনসাফ বুক হাউসের কাছে ফেরত প্রদান করা।

আপনার অর্ডার বা ফরমায়েশ আমাদের কাছে একটি প্রস্তাব মাত্র—এটি কোনো বিক্রয় চুক্তি নয়। আপনার অর্ডার প্রাপ্তির পর আপনাকে একটি অর্ডার কনফার্মেশন ইমেইল এবং/অথবা এসএমএস পাঠানো হবে। এই ইমেইল বা এসএমএস কোনো বিক্রয় চুক্তির প্রমাণ নয়।
বিক্রয় চুক্তি তখনই সম্পন্ন বলে গণ্য হবে, যখন আপনার অর্ডারকৃত পণ্য আপনার নিকট হস্তান্তর করা হবে।

আপনার অর্ডারকৃত পণ্য হস্তান্তরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় আপনি অর্ডার বাতিল করার অধিকার রাখেন।

ইনসাফ বুক হাউস সাধারণত কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া অর্ডার বাতিল করে না। তবে ইনসাফ বুক হাউস যে কোনো সময়, কোনো কারণ দর্শানো ব্যতীত, অর্ডার বাতিল করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।